গণকণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০২৫ , ০৯:৩৭ এএম

অনলাইন সংস্করণ

#

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর হামলায় ৩ পুলিশ সদস্য নিহত

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় বন্দুকধারীর হামলায় তিন পুলিশ সদস্য নিহত হয়েছেন এবং আরও দু'জন গুরুতর আহত হয়েছেন। এ সময়, নিরাপত্তা বাহিনীর পাল্টা গুলিতে হামলাকারীও প্রাণ হারায়।


বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সিএনএন-এর এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।


কর্তৃপক্ষ জানিয়েছে, স্থানীয় সময় বুধবার দুপুর ২টায় ইয়র্ক কাউন্টির স্প্রিং গ্রোভ এলাকায় একটি স্কুলের কাছে এই ঘটনা ঘটে। বন্দুকধারী এলোপাতাড়ি গুলি চালালে ঘটনাস্থলেই তিন পুলিশ সদস্যের মৃত্যু হয়। দ্রুত পাল্টা ব্যবস্থা নেয় পুলিশ। আহত ও নিহতদের হেলিকপ্টারে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।


এ ঘটনায় একজনই জড়িত বলে ধারণা করা হচ্ছে, তবে কর্তৃপক্ষ বিস্তারিত কিছু জানায়নি। ফিলাডেলফিয়ার গভর্নর নিশ্চিত করেছেন যে তদন্ত শুরু হয়েছে। তিনি আরও আশ্বস্ত করেছেন যে, আড়াই হাজার বাসিন্দার এই শহরটিতে আপাতত জনসাধারণের জন্য আর কোনো ঝুঁকি নেই।