প্রকাশিত: ০৫ নভেম্বর ২০২৫ , ০৯:২০ পিএম
অনলাইন সংস্করণ
অপরাজিতা,
:হুম বলো।
--মহাকালের অনন্তযাত্রায় নিতান্ত এ ক্ষুদ্র সত্তা সত্ত্বেও আমরা জীবন নিয়ে গর্ব করে যাই কেন?
:কারণ কেবলমাত্র পার্থিব সফলতাই আমাদেরকে স্পর্শ করে।
--সফলতা কি?
:সফলতা হচ্ছে নিজস্ব চিন্তাশক্তির বাস্তবায়ন।
--চিন্তা কি?
:চিন্তা হচ্ছে, অনুভূতির সর্বোচ্চ ব্যবহার।
--অনুভূতি কি?
:অনুভূতি হচ্ছে সত্তার প্রতিফলন।
--সত্তা কি?
:সত্তা হচ্ছে,নিজস্ব অস্তিত্ব।
--অস্তিত্ব কি?
:অস্তিত্ব হচ্ছে, জীবন।
--জীবন কি?
:জীবন হচ্ছে মহকালের অনন্তযাত্রায় নিতান্ত ক্ষুদ্র সত্তা।
--সত্তা কি?
:ইশ! বিরক্ত করোনাতো!