গণকণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২৫ , ০৮:৩৪ পিএম

অনলাইন সংস্করণ

#

যুবলীগের অর্থ সম্পাদক গিয়াস উদ্দিন গ্রেফতার

আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির অর্থ সম্পাদক গিয়াস উদ্দিনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) বিভাগের একটি বিশেষ ইউনিট তাকে গ্রেফতার করে।

রোববার (২৮ সেপ্টেম্বর) এ তথ্য নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান। তিনি জানান, গিয়াস উদ্দিনকে আটকের পর তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

তবে এখনো বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। কর্তৃপক্ষ জানিয়েছে, আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর পরবর্তী পদক্ষেপ সম্পর্কে জানানো হবে।