গণকণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ০১ নভেম্বর ২০২৫ , ০২:৩৫ এএম

অনলাইন সংস্করণ

#

যেসব এলাকায় শনিবার বিদ্যুৎ থাকবে না

১১ কেভি (KV) লাইনের কাছাকাছি থাকা ঝুঁকিপূর্ণ গাছের ডালপালা ছাঁটাই করার কাজের জন্য জয়পুরহাট জেলা শহরের কয়েকটি এলাকায় শনিবার (১ নভেম্বর) প্রায় সারাদিন বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।


নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি কোম্পানির (নেসকো) জয়পুরহাট বিক্রয় ও বিতরণ বিভাগ বৃহস্পতিবার (৩০ অক্টোবর) একটি বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানিয়েছে।


বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শনিবার (১ নভেম্বর) সকাল সাড়ে ৭টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকবে। যেসব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে, সেগুলোর মধ্যে রয়েছে: গুলশান মোড়, বিএডিসি মোড়, সাহেবপাড়া, স্টেডিয়াম রোড, রূপনগর, তাজুর মোড়, নিশির মোড়, বারিধারা, মাস্টারপাড়া, সুগারমিল রোড, থানা রোড, স্টেশন রোড, শান্তিনগর, পাঁচুরমোড়, কাশিয়াবাড়ি, বিশ্বাসপাড়া, কবিরাজপাড়া, হিলি রোড, পাঁচুর মোড় থেকে সিও কলোনি সদর রোডের দক্ষিণ অংশ, উপজেলা চত্বর, চামড়াগুদাম রোডসহ এর আশেপাশের এলাকা।


নেসকোর নির্বাহী প্রকৌশলী সুমন সুত্রধর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে নাগরিকদের এই সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করা হয়েছে।


এছাড়াও, নেসকো কর্তৃপক্ষ জানিয়েছে যে নির্ধারিত কাজ শেষ হওয়ার পর দ্রুততম সময়ের মধ্যেই সংশ্লিষ্ট এলাকাগুলোতে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে।