গণকণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০২৫ , ০২:০৮ এএম

অনলাইন সংস্করণ

#

ভারতের কাছে হেরেও ফাইনালে ওঠার স্বপ্ন বেঁচে রইল বাংলাদেশের

দুবাইয়ে এশিয়া কাপের সুপার ফোরের গুরুত্বপূর্ণ ম্যাচে বাংলাদেশের বিপক্ষে ৪১ রানের বড় জয় পেয়েছে ভারত। এই জয়ে টুর্নামেন্টের ফাইনাল নিশ্চিত করল সুরিয়াকুমার যাদবের দল। অন্যদিকে, এই ম্যাচ হারলেও বাংলাদেশের জন্য ফাইনালের দরজা এখনো বন্ধ হয়ে যায়নি।

বুধবার (২৪ সেপ্টেম্বর) টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক জাকের আলী। ভারতের ১৬৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে পুরো ২০ ওভারও খেলতে পারেনি বাংলাদেশ। মাত্র ১২৭ রানেই গুটিয়ে যায় তাদের ইনিংস।

এই ম্যাচ হারের ফলে টুর্নামেন্ট থেকে আনুষ্ঠানিকভাবে ছিটকে গেল শ্রীলঙ্কা। তবে বাংলাদেশের সামনে সুযোগ রয়েছে ফাইনাল খেলার। আগামীকাল (বৃহস্পতিবার) একই মাঠে পাকিস্তানকে হারাতে পারলেই ফাইনাল নিশ্চিত হবে টাইগারদের। তাই বাংলাদেশ-পাকিস্তানের মধ্যকার ম্যাচটি এখন টুর্নামেন্টের জন্য অলিখিত সেমিফাইনালে পরিণত হয়েছে।