প্রকাশিত: ০৮ সেপ্টেম্বর ২০২৫ , ০৯:৩৫ পিএম
অনলাইন সংস্করণ
এশিয়া কাপে ভারত ও পাকিস্তানের মধ্যকার হাইভোল্টেজ ম্যাচে অন-ফিল্ড আম্পায়ারের দায়িত্ব পালন করবেন বাংলাদেশের মাসুদুর রহমান মুকুল। তার সঙ্গে দ্বিতীয় আম্পায়ার হিসেবে থাকবেন শ্রীলঙ্কার রুচিরা পালিয়াগুরুগে।
এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) গ্রুপ পর্বের জন্য যে ম্যাচ অফিশিয়ালদের নাম ঘোষণা করেছে, তাতে মাসুদুর রহমান মুকুলের নাম উঠে এসেছে। ভারত-পাকিস্তান ম্যাচ ছাড়াও ১২ সেপ্টেম্বর পাকিস্তান-ওমান ম্যাচেও তিনি অন-ফিল্ড আম্পায়ারের দায়িত্ব পালন করবেন।
এছাড়াও, এশিয়া কাপের আরও দুটি ম্যাচে দায়িত্ব পেয়েছেন আরেক বাংলাদেশি আম্পায়ার গাজী সোহেল। তিনি ১০ সেপ্টেম্বর ভারত-সংযুক্ত আরব আমিরাত এবং ১৫ সেপ্টেম্বর শ্রীলঙ্কা-হংকং ম্যাচের দায়িত্ব পালন করবেন।
এসিসি ঘোষিত ম্যাচ অফিশিয়ালদের তালিকায় আরও রয়েছেন আফগানিস্তানের আহমাদ পাকতিন ও ইজাতউল্লাহ শফি, পাকিস্তানের আসিফ ইয়াকুব ও ফয়সাল আফ্রিদি, শ্রীলঙ্কার রবীন্দ্র ভিলমালসিরি ও রুচিরা পালিয়াগুরুগে এবং ভারতের রোহান পন্ডিত ও বীরেন্দর শর্মা।