গণকণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ০৯ সেপ্টেম্বর ২০২৫ , ১২:২৪ পিএম

অনলাইন সংস্করণ

#

সরিষাবাড়ীতে যৌথ বাহিনীর অভিযানে ৪ অনলাইন জুয়ারো আটক

জামালপুরের সরিষাবাড়ীতে যৌথ বাহিনীর অভিযানে অনলাইন জুয়া ও ক্যাসিনো ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে চারজনকে আটক করা হয়েছে।

(৯ সেপ্টেম্বর) মঙ্গলবার ভোর আনুমানিক ৪ টার সময় উপজেলার আওনা ইউনিয়নের কাওয়ামারা ও স্থল গ্রামে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।


আটককৃতরা হলো, কাওয়ামারা গ্রামের ঠান্ডু মিয়ার ছেলে  মোঃ আলাল (২৬) ও মোঃ দুলাল (২৫) একই গ্রামের মোঃ ইসমাইল হোসেনের ছেলে মোঃ শ্রাবন (১৮) এবং স্থল গ্রামের মোঃ আব্দুল আজিজ এর ছেলে মোঃ শামিম মিয়া (২৭)। 

জানা যায়, অনলাইন জোয়া ক্যাসিনোর সাথে জড়িত আওনা ইউনিয়নের স্থল গ্রামের প্রায় সকল পরিবার।

এ জোয়ায় আসক্ত হয়ে পড়েছে গ্রামের সকল বয়সী নারি পুরুষ। জোয়ায় সর্বস্ব হারিয়ে অনেকেই নিঃস্ব হয়েছে দেনার বোঝা মাথায় নিয়ে অনেকেই আত্বহত্যাও করেছে। তবে নিঃস্ব হওয়ার পাশাপাশি কোটি কোটি টাকার মালিকও হয়েছে অনেকেই।


অনেকেই গড়েছেন বহুতল ভবন। অপ্রাপ্ত বয়স্ক ছেলেদের কাছে রয়েছে দামি ব্র্যান্ডের মোটর সাইকেল।

বিভিন্ন অভিযোগে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ২৬ বীর এর ক্যাপ্টেন অর্ণব কবির প্রাপন এর নেতৃত্বে তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ ও সেনাবাহীনির যৌথ অভিযানে  কাওয়ামারা ও স্থল গ্রামে অভিযান চালিয়ে নিজ নিজ বাড়ী থেকে তাদের আটক করে।


এ সময় তাদের নিকট হতে তাদের ব্যবহৃত বিভিন্ন ইলেকট্রনিক্স ডিভাইস উদ্ধার করা হয় উদ্ধারকৃত সামগ্রী গুলো হলো, বাটন ফোন পাঁচটি, এন্ড্রয়েড ফোন ৯ টি,  আইফোন একটি,  সিম কার্ড ৪১ টি, ডেবিট/ ক্রেডিট কার্ড চার টি,  মেম্যারি কার্ড দুইটি, পাসপোর্ট দুইটি, জাতীয় পরিচয় পত্র পাঁচটি, ল্যাপটপ একটি, সিপিইউ দুইটি, মনিটর একটি ও নগদ ২০৪২৯ টাকা জব্দ করা হয়। 


এ বিষয়ে তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ জসিম উদ্দিন আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, আটককৃতদের ভোর আনুমানিক ৫ টার সময় আমাদের কাছে হস্তান্তর করা হয়েছে। আটককৃতদের বিরোদ্ধে মামলার প্রকৃয়া চলমান রয়েছে। সকল কার্যক্রম শেষ হলে আসামীদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।