প্রকাশিত: ১৩ নভেম্বর ২০২৫ , ০৫:২১ পিএম
অনলাইন সংস্করণ
বেশ কিছুদিন ধরে ফর্মে ছিলেন নাজমুল হোসেন শান্ত। কিন্তু সিলেট টেস্টে অধিনায়কত্ব ফিরে পাওয়ার পরই সেঞ্চুরি হাঁকালেন এই বাঁ-হাতি ব্যাটার। এটি তার টেস্ট ক্যারিয়ারের অষ্টম সেঞ্চুরি।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) তৃতীয় দিনের শুরুতে মাহমুদুল হাসান জয় আউট হলেই পিচে আসেন নাজমুল হোসেন শান্ত।
তারপর দুই অভিজ্ঞ ব্যাটার মুমিনুল হক ও মুশফিকুর রহিম আউট হলেও এক প্রান্ত আগলে রেখে রান তুলতে থাকেন শান্ত। ৫৩ বলে ফিফটি তুলে নেন তিনি।
উইকেট আগলে রেখে সেঞ্চুরির পথে এগিয়ে যান শান্ত। সেই সঙ্গে ১১২ বলে সেঞ্চুরি তুলেছেন তিনি। কিন্তু ১ বল বলেই লেগ বিফোরে কাটা পড়েন শান্ত।