গণকণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০২৫ , ০৮:৪৩ এএম

অনলাইন সংস্করণ

#

সাতক্ষীরা সীমান্তে ৩০ হাজার মার্কিন ডলার জব্দ করেছে বিজিবি

সাতক্ষীরার মাদরা সীমান্ত থেকে ৩০ হাজার মার্কিন ডলার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (১৭ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে মাদরা সীমান্তের তেঁতুলতলা নামক স্থান থেকে এই বিপুল পরিমাণ ডলার উদ্ধার করা হয়।


বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে যে মাদরা সীমান্তের তেঁতুলতলা এলাকা দিয়ে ভারতে ডলার পাচার করা হবে। এই তথ্যের ভিত্তিতে বিজিবি আগে থেকেই সীমান্তে তৎপর ছিল।


ওই সময় সন্দেহভাজন এক ব্যক্তিকে ধাওয়া করলে সে হাতে থাকা একটি পলিথিন ব্যাগ ফেলে দৌঁড়ে পালিয়ে যায়। পরে ব্যাগটি তল্লাশি করে একশ ডলারের তিনটি বান্ডিলে মোট ৩০ হাজার মার্কিন ডলার উদ্ধার করা হয়।


সাতক্ষীরা ৩৩ বিজিবি-র অধিনায়ক আশরাফুল হক জানান, উদ্ধারকৃত এই ডলারের বাংলাদেশি টাকায় আনুমানিক মূল্য দাঁড়ায় ৩৬ লাখ ৩৭ হাজার ২০০ টাকা। আইনি কার্যক্রম শেষে ডলারগুলো সাতক্ষীরা ট্রেজারি অফিসে জমা করার প্রক্রিয়া চলছে।