প্রকাশিত: ১৩ নভেম্বর ২০২৫ , ১২:৩৮ এএম
অনলাইন সংস্করণ
নিহত দুই শিশু হলো—কুশিউড়া গ্রামের আব্দুল কাদিরের ছেলে রাহিম উদ্দিন (৭) এবং মহিউদ্দিনের ছেলে মোহাম্মদ আলী (৮)। তারা দুজনই প্রতিবেশী এবং স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকেলে রাহিম ও মোহাম্মদ বাড়ির পাশে সাইকেল নিয়ে খেলা করছিল। খেলতে খেলতে তারা বাড়ি থেকে কয়েক শ’ ফুট দূরে সাঈদ মিয়ার বাড়ির পাশে অবস্থিত একটি পুকুরের কাছে যায়। অসাবধানতাবশত, সাইকেলসহ তারা দুজনই পুকুরের পানিতে পড়ে যায়।
বিকেল সাড়ে ৪টার দিকে স্থানীয় বাসিন্দা ইব্রাহীম আলী পুকুরে শিশু দুটিকে ভাসতে দেখে চিৎকার শুরু করেন। তাঁর চিৎকারে আশেপাশের লোকজন দ্রুত ছুটে এসে শিশু দুটিকে উদ্ধার করে।
দ্রুত তাদের উদ্ধার করে দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলেও কর্তব্যরত চিকিৎসক শিশু দুজনকে মৃত ঘোষণা করেন।
দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: জাহিদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। শিশুদের এই অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।