গণকণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০২৫ , ০২:৩১ এএম

অনলাইন সংস্করণ

#

সাবেক এমপি কবিরুল হক মুক্তি গ্রেপ্তার

রাজধানী থেকে নড়াইল-১ আসনের সাবেক সংসদ সদস্য কবিরুল হক মুক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাতে ঢাকার নিকেতন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তবে ঠিক কোন কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে, তা এখনও স্পষ্ট নয়।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, সাবেক এই এমপির বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। ডিএমপির উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান গ্রেপ্তারের খবরটি নিশ্চিত করেছেন।

কবিরুল হক মুক্তি ২০০৮ সাল থেকে টানা চারটি সংসদ নির্বাচনে নড়াইল-১ আসন থেকে আওয়ামী লীগের সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। জানা গেছে, তার বিরুদ্ধে বিস্ফোরক আইনসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে।