গণকণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২৫ , ০৭:২০ পিএম

অনলাইন সংস্করণ

#

রাশিয়াকে ‘কাগজের বাঘ’ বলায় ট্রাম্পকে পাল্টা জবাব মস্কোর

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি রাশিয়াকে 'কাগজের বাঘ' বলে মন্তব্য করেছেন, যা নিয়ে ব্যাপক আলোচনা চলছে। তার মতে, রাশিয়া ইউক্রেনের সঙ্গে যে যুদ্ধ করছে, তা এক সপ্তাহের মধ্যেই শেষ হওয়ার কথা ছিল, কিন্তু তিন বছরের বেশি সময় ধরেও তা চলছে। ট্রাম্পের এই মন্তব্যের পর মস্কো থেকে পাল্টা জবাব এসেছে।


ট্রাম্প আরও বলেছেন, ইউক্রেনকে যদি ইউরোপীয় ইউনিয়ন ও ন্যাটো সঠিকভাবে সমর্থন করে, তবে তারা খুব সহজেই তাদের পুরো দেশ পুনরুদ্ধার করতে পারবে। এমনকি তারা আরও শক্তিশালী হয়ে ফিরে আসতে পারে। তিনি মনে করেন, রাশিয়া এখন অর্থনৈতিক সংকটে ভুগছে, কারণ তাদের বেশিরভাগ অর্থই যুদ্ধের পেছনে খরচ হচ্ছে।


ট্রাম্পের মন্তব্যের জবাবে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, ট্রাম্প ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির কাছ থেকে শুনেছেন তাই এমন মন্তব্য করছেন। তিনি ট্রাম্পের সব কথার সঙ্গে একমত নন। ইউক্রেনের জয়ের সম্ভাবনা নাকচ করে দিয়ে পেসকভ জানান, রাশিয়া তাদের জাতীয় স্বার্থরক্ষার জন্য এই বিশেষ সামরিক অভিযান চালিয়ে যাবে।


পেসেকভ আরও বলেন, রাশিয়াকে প্রায়ই ভাল্লুকের সঙ্গে তুলনা করা হয়, 'কাগজের ভাল্লুক' বলে কিছু নেই, রাশিয়া আসলে একটি 'সত্যিকারের ভাল্লুক'।