প্রকাশিত: ০৬ অক্টোবর ২০২৫ , ০২:২৫ পিএম
অনলাইন সংস্করণ
“আমার সর্বোচ্চ চেষ্টা, ইচ্ছা ও আগ্রহ থাকবে প্রত্যাশিত নির্বাচনে জনগণের পাশেই থাকার”—এই দৃঢ় বক্তব্যের মাধ্যমে দীর্ঘ প্রায় দুই দশকের নীরবতা ভাঙলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোমবার (৬ অক্টোবর) বিবিসি বাংলাকে দেওয়া এক দীর্ঘ সাক্ষাৎকারে তিনি দেশে ফেরা, আসন্ন নির্বাচন, ভবিষ্যৎ রাজনৈতিক পরিকল্পনা এবং গণঅভ্যুত্থানসহ নানা গুরুত্বপূর্ণ বিষয়ে খোলামেলা কথা বলেন। সাক্ষাৎকারে দেশে ফেরার ইঙ্গিত দিয়ে তারেক রহমান বলেন,“কিছু সঙ্গত কারণে হয়তো ফেরাটা এখনও হয়ে ওঠেনি। তবে সময় তো এসে গেছে মনে হয়। ইনশাআল্লাহ, দ্রুতই ফিরে আসবো।”