প্রকাশিত: ৩১ অক্টোবর ২০২৫ , ০৯:২৯ পিএম
অনলাইন সংস্করণ
বিএমইটি ডাটাবেজের মাধ্যমে বহির্গমন ছাড়পত্র গ্রহণকারী অথবা ওয়েজ আর্নার্স বোর্ডের মেম্বারশিপ গ্রহণকারী প্রবাসী কর্মীর মেধাবী সন্তানদের জন্য সর্বোচ্চ ৫ বছর মেয়াদী মেধা বৃত্তির ঘোষণা দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।
আইআরসি'র পরিচালক মো. ইমরান হোসেনের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিদেশে কর্মরত বাংলাদেশি প্রবাসীদের সন্তান, যারা ২০২৫ সালে এসএসসি এবং ২০২৪ সালে এইচএসসি ও যারা ২০২৪ সালে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পরীক্ষায় উত্তীর্ণ হয়ে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত রয়েছে, তারা এই ২/৩/৪/৫ বছর মেয়াদী শিক্ষাবৃত্তির জন্য আবেদন করতে পারবেন।
অনলাইনে এ আবেদন চালু থাকবে ২৫ নভেম্বর ২০২৫ পর্যন্ত। প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে আবেদন করতে ভিজিট করুন এই লিংকে।