গণকণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ০৬ সেপ্টেম্বর ২০২৫ , ০৪:১১ পিএম

অনলাইন সংস্করণ

#

পাথর লুট ঠেকাতে রাজনৈতিক ঐক্যের বিকল্প নেই: সৈয়দা রিজওয়ানা হাসান

রাজনৈতিক ঐক্য ছাড়া পাথর লুট ঠেকানো সম্ভব নয় বলে মন্তব্য করেছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। শনিবার (৬ সেপ্টেম্বর) রাজধানীর সিরডাপ মিলনায়তনে 'ঢাকার জলাধার পুনরুদ্ধার: চ্যালেঞ্জ ও সম্ভাবনা' শীর্ষক এক নগর সংলাপে তিনি এই কথা বলেন।


উপদেষ্টা বলেন, যে সরকারই ক্ষমতায় থাকুক না কেন, জনগণের সমর্থন থাকলে অবৈধ দখল উচ্ছেদ করা সম্ভব। তিনি আরও জানান যে, পাথরের বিষয়টি সরাসরি তার মন্ত্রণালয়ের অধীনে না হলেও পরিবেশের দায়িত্বে থাকার কারণে তিনি এর দায়িত্ব নিয়েছেন।


চলনবিল প্রসঙ্গে সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, এ বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি। এছাড়া, দুটি এলাকা বাদে দেশের সব নদীর তালিকা তৈরি করা হয়েছে। তিনি আরও জানান যে, তুরাগ নদীতে ১৭ কিলোমিটার ড্রেজিংয়ের কাজ করা হবে।