প্রকাশিত: ০৬ সেপ্টেম্বর ২০২৫ , ০৪:২১ পিএম
অনলাইন সংস্করণ
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস মন্তব্য করেছেন যে, নির্বাচন পিছিয়ে দিতে একটি অস্বাভাবিক প্রক্রিয়ায় দেশ পরিচালিত হচ্ছে। শনিবার (৬ সেপ্টেম্বর) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন গণঅধিকার পরিষদের নুরুল হক নুরকে দেখতে গিয়ে তিনি এই কথা বলেন।
মির্জা আব্বাস বলেন, মাজার ভাঙচুরসহ বর্তমানে দেশে ঘটে চলা ঘটনাগুলো কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। তার মতে, এসব ঘটনা উদ্দেশ্যপ্রণোদিত। তিনি শঙ্কা প্রকাশ করে বলেন, নির্বাচন যত এগিয়ে আসবে, রাজবাড়ীর মতো বিচ্ছিন্ন ঘটনা আরও ঘটতে পারে।
তিনি আরও বলেন, নুরুল হক নুরের ওপর হামলা একটি উদ্দেশ্যপ্রণোদিত ঘটনা, যার সুষ্ঠু বিচার হওয়া উচিত। চিকিৎসার জন্য তাকে এখনো বিদেশে না পাঠানোয় তিনি অসন্তোষ প্রকাশ করেন।