গণকণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২৫ , ০১:৫৩ এএম

অনলাইন সংস্করণ

#

ঐক্যবদ্ধ হলেই জয় সম্ভব : প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, জাতি হিসেবে সবাই যদি ঐক্যবদ্ধ হতে পারে, তবে যেকোনও অশুভ শক্তিকে পরাজিত করা সম্ভব। রোববার (২৮ সেপ্টেম্বর) রাতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে এক ভিডিও বার্তায় শুভেচ্ছা জানাতে গিয়ে তিনি এই কথা বলেন।

প্রধান উপদেষ্টা তাঁর বার্তায় জোর দিয়ে বলেন, ঐক্যবদ্ধ হতে না পারলে জাতি হিসেবে আমরা কখনোই উন্নতি করতে পারবো না। তিনি স্মরণ করিয়ে দেন, জুলাই মাসের গণঅভ্যুত্থানের মাধ্যমে বৈষম্য ও দুর্নীতিমুক্ত দেশ গড়ার যে যাত্রা শুরু হয়েছে, সেটিকে সফল করতে হলে আমাদের ভেদাভেদ ভুলে একযোগে কাজ করতে হবে।

এছাড়াও, পূজার সময় কেউ যেন নাশকতা সৃষ্টির চেষ্টা বা আতঙ্ক ছড়াতে না পারে, সেজন্য সরকারসহ সব রাজনৈতিক দল তৎপর রয়েছে বলেও তিনি উল্লেখ করেন। এই দুর্গাপূজা নির্বিঘ্নে সম্পন্ন করতে যারা অক্লান্ত পরিশ্রম করছেন, প্রধান উপদেষ্টা তাঁদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।