গণকণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ০২ সেপ্টেম্বর ২০২৫ , ০৪:০৭ পিএম

অনলাইন সংস্করণ

#

নির্বাচন বানচালের চক্রান্ত করছে ‘অদৃশ্য শক্তি’: গয়েশ্বর

 বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় অভিযোগ করেছেন, ‘অদৃশ্য শক্তি’ আসন্ন নির্বাচন বানচালের চক্রান্ত করছে। 


দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর পূর্ব মানিকনগরে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আয়োজনে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এ অভিযোগ করেন। 


উদ্বোধন শেষে বক্তব্যে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, জনগণের ভোটাধিকার হরণের ষড়যন্ত্র চলছে। ভোট ও গণতন্ত্রবিরোধী শক্তিকে উচিত জবাব দিতে জনগণকে সজাগ থাকার আহ্বান জানান তিনি। বিএনপি বর্তমানে সরকারে নেই উল্লেখ করে গয়েশ্বর বলেন, সরকার পরিচালনার দায়িত্ব পেলে বিভিন্ন পক্ষের যৌক্তিক দাবি পূরণ করবে বিএনপি।