গণকণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ০৯ সেপ্টেম্বর ২০২৫ , ০৭:০৬ পিএম

অনলাইন সংস্করণ

#

নেপালে প্রধানমন্ত্রীর পদত্যাগ, বাংলাদেশিদের বাইরে না যাওয়ার পরামর্শ

নেপালে জেন-জিদের আন্দোলনের মুখে প্রধানমন্ত্রী কে.পি. শর্মা ওলি তার পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। শত শত বিক্ষোভকারী তার দফতরে প্রবেশ করার পর আজ মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) তিনি পদত্যাগপত্র জমা দেন।


ওলি তার পদত্যাগপত্রে লিখেছেন, সাংবিধানিক উপায়ে সংকটের সমাধানের পথ তৈরি করতেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।


দেশটিতে চলমান রাজনৈতিক অস্থিরতা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ায়, কাঠমান্ডুতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস সেখানে থাকা সব বাংলাদেশি নাগরিককে বাইরে বের না হয়ে নিজেদের বাসস্থান বা হোটেলে অবস্থান করার পরামর্শ দিয়েছে।


মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, নেপালে বসবাসকারী বা আটকে পড়া সকল বাংলাদেশি নাগরিককে কঠোরভাবে পরামর্শ দেওয়া হচ্ছে যে, তারা যেন বাইরে না যান এবং নিজ নিজ স্থানে অবস্থান করেন। একই সঙ্গে, উদ্ভূত নিরাপত্তা পরিস্থিতির কারণে আপাতত সকল বাংলাদেশি নাগরিককে নেপাল ভ্রমণ না করার নির্দেশনা দেওয়া হয়েছে।


যেকোনো জরুরি পরিস্থিতিতে যোগাযোগের জন্য দুটি নম্বর দেওয়া হয়েছে:


+৯৭৭ ৯৮০৩৮৭২৭৫৯


+৯৭৭ ৯৮৫১১২৮৩৮১