গণকণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর ২০২৫ , ০৯:৫২ এএম

অনলাইন সংস্করণ

#

নারায়ণগঞ্জে ফ্ল্যাট থেকে বাবা-মা-সন্তানের মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জের একটি ফ্ল্যাট থেকে বাবা-মা ও তাঁদের চার বছর বয়সী সন্তানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় শহরের বাবুরাইল বউবাজার এলাকার একটি ফ্ল্যাটের দরজা ভেঙে মরদেহগুলো উদ্ধার করা হয়।


নিহতরা হলেন: হাবিবুল্লাহ শিপুল, তাঁর স্ত্রী মোহিনী আক্তার মীম এবং তাঁদের চার বছর বয়সী ছেলে আফরান। পুলিশের ধারণা, স্ত্রী ও সন্তানকে হত্যার পর হাবিবুল্লাহ শিপুল নিজে আত্মহত্যা করেছেন।


নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী জানান, শিপুলের অনেক ঋণ ছিল এবং তাঁর বিরুদ্ধে টাকা আত্মসাতের একটি মামলাও ছিল। নিজের কোনো আয় না থাকায় এবং পাওনাদারদের চাপের কারণেই এই হত্যাকাণ্ড ঘটেছে বলে পুলিশ প্রাথমিকভাবে মনে করছে।