গণকণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০২৫ , ০৯:৪৯ এএম

অনলাইন সংস্করণ

#

লাউ চাষে বাজিমাত ১৫ হাজার খরচে লাখ টাকা বিক্রী

লাউয়ের বাম্পার ফলনে মুখে হাসি ফুটেছে কৃষক মোঃ ছানোয়ার হোসেনের। মাত্র ১৮ শতাংশ জমিতে ১৫  হাজার টাকা খরচ করে তৈরি করেছে লাউয়ের খেত। আর এ খেত থেকে মাত্র একমাসে আয় করেছে প্রায় এক লাখ টাকা। খেতে এখনো ঝুলছে সারি সারি  ছোট-বড় লাউ।  জামালপুরের সরিষাবাড়ী উপজেলার আওনা ইউনিয়নের উল্লাহ কোমারপাড়া গ্রামের ছানোয়ারের  লাউয়ের খেতটি অবস্থিত। সরিষাবাড়ী উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর স্মলহোল্ডার এগ্রিকালচারাল কম্পিটিটিভনেস প্রজেক্ট ( এসএসিপি-রেইনস) এর আওতায় "প্রমানিত প্রযুক্তিগত প্যাকেজ ( সবজি) প্রকল্পের" কৃষক প্রতি মেদায় ৫-৭ টি  করে লাউয়ের চারা লাগিয়ে সাথে ব্যবহার করছে ভারমি কম্পোস্ট, টিএসপি, এমওপি সার। মাসখানেক পরিচর্যা করে পেয়েছেন কাঙ্ক্ষিত সাফল্য। লাউয়ের খেত দেখতে আসা মোঃ রানা মিয়া বলেন, ‘মোঃ ছানোয়ার  ভাইয়ের লাউয়ের খেত দেখলে সবারই ইচ্ছে করবে লাউয়ের চাষ করার। তিনি একজন আধুনিক মানের আদর্শ কৃষক।’


 নিজের লাউ চাষ নিয়ে মোঃ ছানোয়ার বলেন, ১৮ শতাংশ জমি তিন হাজার টাকায় লিস নিয়ে উপজেলা কৃষি অফিসের সহায়তায় লাউ চাষ করি। লিস খরচ, মালচিং, বাঁশ-খুটি, নেট ও লেবারসহ ১৫ হাজার টাকা খরচ হয়। প্রায় এক মাস যাবৎ লাউ বিক্রী শুরু করি। আমার এ খেতে বর্তমানে ছোট-বড় কয়েক শতাধিক লাউ রয়েছে। এ পর্যন্ত প্রায় এক লাখ টাকার লাউ বিক্রি করেছি। যা সবই পাইকারি ভাবে বিক্রী করেছি।  খুচরা বিক্রী করলে আরো বেশি বিক্রী করা যেত। আমি আরো দুই বিঘা জমিতে লাউ চাষ করেছি ১৮ শতাংশের লাউ শেষ হওয়ার সাথে সাথে এ দুই বিঘার ফলন আসবে। শুধু লাউ নয় কৃষক আরো অন্য জমিতে শশা, করলাসহ বিভিন্ন সবজির চাষ করেছেন। ধানের তুলনায় সবজি চাষেই লাভ বেশি বলে জানান কৃষক।


আওনা ইউনিয়নে দায়ীত্বে থাকা উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ জুয়েল রানা বলেন, ‘ছানোয়ার হোসেন একজন আদর্শ কৃষক। আমি তাকে সবজি চাষের জন্য পরামর্শ দিয়ে আসছি। কৃষক ১৮ শতাংশ জমিতে লাউ চাষ করেছেন যা এখন ফলন শেষের দিকে। তিনি আরো দুই বিঘা জমিতে লাউ চাষ করেছেন সামনে ফলন আসবে এছাড়াও অন্য জমিতে তিনি শসা করলা ভটভটি সহ বিভিন্ন সবজি চাষ করেছে। বর্তমানে লাউয়ের মাচায় বেশ লাউ ধরেছে। এটি দেখে এলাকার অন্য কৃষকরাও লাউ চাষের আগ্রহ প্রকাশ করেছে। আমি আশা করছি এ সাফল্য দেখে এলাকায় লাউ চাষের সম্প্রসারণ ঘটবে।’



সরিষাবাড়ী  উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ অনুপ সিংহ বলেন, ‘ছানোয়ার হোসেন এর  লাউয়ের খেত তৈরি করতে কৃষি অফিস থেকে যত সহযোগিতার দরকার ছিল আমরা তা করেছি।’ কৃষক তার পরিশ্রমের সফলতা ইতি মধ্যে পেয়েছে আশা করি আগামীতে আরো বেশি সফলতা পাবে।