গণকণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ০৮ সেপ্টেম্বর ২০২৫ , ০৯:০২ পিএম

অনলাইন সংস্করণ

#

কয়েকজন তরুণীর উদ্যোগে নতুন পোশাক ব্র্যান্ড ‘কাপড়’

বিশ্ববিদ্যালয়ের পাঠ শেষে নতুন কিছু করার স্বপ্ন থেকে কয়েকজন তরুণী মিলে গড়ে তুলেছেন একটি পোশাক ব্র্যান্ড, যার নাম ‘কাপড়’। নিজেদের হাতে বোনা স্বপ্নকে বাস্তবে রূপ দিতে তারা দেশীয় কাপড়, রঙ ও ডিজাইনের সমন্বয়ে আধুনিক পোশাক তৈরি করছেন।


আগামী ১৩ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করতে যাচ্ছে এই ব্র্যান্ডটি। ‘কাপড়’ প্রতিশ্রুতি দিচ্ছে যে, তাদের প্রতিটি পোশাকে থাকবে ভিন্ন এক গল্প, যা বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্যকে তুলে ধরবে।


‘কাপড়’ শুধু ফ্যাশনের জন্য নয়, বরং প্রতিদিনের জন্য আরামদায়ক, রুচিশীল ও স্বকীয় এক অভিজ্ঞতা দেবে। এই উদ্যোগের পোশাক সম্পর্কে আরও জানতে তাদের ফেসবুক পেজ facebook.com/Kaporwithantar ভিজিট করতে পারেন অথবা 01577-337295 নম্বরে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন।