গণকণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ০৯ নভেম্বর ২০২৫ , ১১:১৮ পিএম

অনলাইন সংস্করণ

#

খালেদা জিয়ার আসনগুলোতে কাউকে মনোনয়ন দেবে না গণঅধিকার পরিষদ

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আসনগুলোতে গণঅধিকার পরিষদ কাউকে মনোনয়ন দেবে না বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক মো. রাশেদ খাঁন। তিনি বলেছেন, “খালেদা জিয়া অনেক কষ্টে জেল-জুলুম সহ্য করেছেন, তাঁকে সবাই সমর্থন করবে।”


রোববার (৯ নভেম্বর) ঝিনাইদহের হরিণাকুণ্ড উপজেলার একতারা মোড়ে এক গণসমাবেশে তিনি এসব কথা বলেন।


রাশেদ খাঁন বলেন, “আগামী নির্বাচনে কোনো ডামি এমপি, আওয়ামী পন্থী, ফ্যাসিস্ট কাউকেই অংশগ্রহণ করে নির্বাচন বানচাল করার সুযোগ দেবে না গণঅধিকার পরিষদ।”


তিনি আরও বলেন, “সবার জন্য সেরা নির্বাচন করার জন্য মুখের বুলিই শুধু শুনেছি। রাজনৈতিক দলগুলোকে সান্ত্বনার বাণী শোনানো হচ্ছে। গণঅভ্যুত্থানের পরেও মনে হচ্ছে, রাজনৈতিক সংস্কৃতির কোনো পরিবর্তন হয়নি। বরং দেশে হানাহানি, মারামারি ও বিদ্বেষ বেড়েই চলেছে।”


এর আগে, হরিণাকুণ্ড উপজেলার একতারা মোড়ে গণঅধিকার পরিষদের দুর্বৃত্তদের দ্বারা ভাঙচুর করা অফিস পরিদর্শন করেন রাশেদ খাঁন।