গণকণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ০৫ নভেম্বর ২০২৫ , ১২:৪৩ এএম

অনলাইন সংস্করণ

#

খালেদা জিয়ার আসনে প্রার্থী দেবে না এনসিপি

আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আসনে কোনো প্রার্থী ঘোষণা করবে না জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।


মঙ্গলবার (৪ নভেম্বর) গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন দলটির মুখ্য সমন্বয়ক ও নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি নাসির উদ্দিন পাটওয়ারী।


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সোমবার (৩ নভেম্বর) বিএনপি ২৩৭টি আসনে তাদের প্রাথমিক প্রার্থী ঘোষণা করেছে। তালিকা অনুযায়ী ফেনী-১, দিনাজপুর-৩ ও বগুড়া-৭ আসন থেকে লড়বেন খালেদা জিয়া।


বিএনপির প্রার্থী তালিকা ঘোষণার একদিনের মাথায় এ তথ্য জানাল এনসিপি।