প্রকাশিত: ০৫ সেপ্টেম্বর ২০২৫ , ১০:৩৯ পিএম
অনলাইন সংস্করণ
রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে ফের ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শুক্রবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় এই হামলার ঘটনা ঘটে, যাতে কার্যালয়ের নিচতলায় আগুন ধরিয়ে দেওয়া হয় এবং বিভিন্ন কক্ষের আসবাবপত্র ভাঙচুর করা হয়।
ঘটনার পরপরই আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অ্যাকশনে যায়। পুলিশ হামলাকারীদের ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড ও জলকামান ব্যবহার করে। হামলাকারীরা সরে গেলে জলকামান দিয়ে আগুন নেভানোর চেষ্টা করা হয়। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
জাতীয় পার্টির নেতাদের অভিযোগ, নুরুল হক নুরের ওপর হামলার ঘটনার জেরে গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা এই হামলা চালিয়েছে। তারা সরকারের ওপর কার্যালয়ের নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ার অভিযোগও তোলেন।