প্রকাশিত: ২০ অক্টোবর ২০২৫ , ১২:০০ পিএম
অনলাইন সংস্করণ
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী জুবায়েদ হোসাইন হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে বর্ষা নামে ঢাকা মহানগর মহিলা কলেজের শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ। রোববার (১৯ অক্টোবর) রাত ১১টা ২০ মিনিটের দিকে বংশালের নূর বক্স রোডে রৌশান ভিলা থেকে বর্ষাকে (এইচএসসি শিক্ষার্থী) আটক করা হয়।
রোববার রাত ১১টা ২০ মিনিটের দিকে বংশালের নূর বক্স রোডে রৌশান ভিলা থেকে বর্ষাকে (এইচএসসি শিক্ষার্থী) আটক করা হয়েছে। উচ্চ মাধ্যমিকের (এইচএসসি) শিক্ষার্থী বর্ষার টিউটর ছিলেন জুবায়েদ। তাকে বাসায় গিয়ে পড়াতেন তিনি।
এর আগে সন্ধ্যায় পুরান ঢাকার আরমানিটোলার পানির পাম্প গলির একটি বাসা থেকে জুবায়েদ হোসাইনের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জুবায়েদের গ্রামের বাড়ি কুমিল্লায়। তিনি কুমিল্লা জেলা ছাত্র কল্যাণের সভাপতি ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন।