গণকণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৩ নভেম্বর ২০২৫ , ০৪:৫৬ পিএম

অনলাইন সংস্করণ

#

জাতীয় নির্বাচনের দিন গণভোট হবে: প্রধান উপদেষ্টা

আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনই জুলাই সনদ বাস্তবায়নে গণভোট অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।


আজ বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে জাতির উদ্দেশে দেয়া ভাষণে তিনি এ ঘোষণা দেন।


বাংলাদেশ টেলিভিশন, বিটিভি নিউজ এবং বিটিভি ওয়ার্ল্ড ভাষণটি সরাসরি সম্প্রচার করছে।