প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২৫ , ০৭:৩৯ পিএম
অনলাইন সংস্করণ
জামায়াতে ইসলামী যদি ক্ষমতায় আসে, তাহলে নিজেদের অধিকার আদায়ের জন্য জনগণকে আর রাস্তায় নামতে হবে না। দলটির আমির ডা. শফিকুর রহমান শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালে ফোরাম অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ-এর এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এই মন্তব্য করেন। শফিকুর রহমান বলেন, আগামী পাঁচ বছরে হয়তো উন্নয়নের ‘বুলেট ট্রেন’ চালু করা সম্ভব হবে না, তবে ‘এক্সপ্রেস ট্রেন’ চালু করা হবে। তিনি আরও বলেন, বিগত সরকারগুলোর ব্যর্থতার কারণে তরুণরা তাদের যোগ্যতা অনুযায়ী কাজ পাচ্ছে না। জামায়াত জনগণের সহযোগিতায় এই ঘুণে ধরা সমাজকে নতুন করে গড়ে তুলতে চায়। শিক্ষা ব্যবস্থার সমালোচনা করে জামায়াত আমির বলেন, “যে শিক্ষা মানুষকে নিচে নামিয়ে দেয়, সেই শিক্ষা আর দেওয়া হবে না।” তিনি অভিযোগ করেন, দেশের শিক্ষা ব্যবস্থার পরিকল্পনার দায়িত্বে থাকা ব্যক্তিরাই তাদের সন্তানদের বিদেশে পড়ান, আর সে কারণেই দেশের শিক্ষা ব্যবস্থার এমন করুণ অবস্থা। এছাড়া, ‘আইনাঘরের’ মতো সংস্কৃতি আওয়ামী লীগ সরকার শুরু করেছিল বলেও তিনি মন্তব্য করেন।