গণকণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ০৪ নভেম্বর ২০২৫ , ০১:০৪ এএম

অনলাইন সংস্করণ

#

জামালপুরে বিএনপির দলীয় মনোনয়ন পেলেন যাঁরা

 ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য জামালপুরের পাঁচটি সংসদীয় আসনে বিএনপির প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে।


সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নাম ঘোষণা করেন।


জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসনে এম রশিদুজ্জামান মিল্লাত, জামালপুর-২ (ইসলামপুর) সুলতান মাহমুদ বাবু, জামালপুর-৩ (মেলান্দহ- মাদারগঞ্জ) মোস্তাফিজুর রহমান বাবুল, জামালপুর-৪ (সরিষাবাড়ী) মো. ফরিদুল কবির শামীম তালুকদার, জামালপুর-৫ (সদর উপজেলা) শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন।