গণকণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৩০ অক্টোবর ২০২৫ , ১১:৫৩ পিএম

অনলাইন সংস্করণ

#

ইসি'র প্রতীকের তালিকায় যুক্ত হলো ‘শাপলা কলি’

নির্বাচন কমিশনে (ইসি) রাজনৈতিক দলের প্রতীকের তালিকায় নতুন করে যুক্ত হয়েছে 'শাপলা কলি'। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) ইসির এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে।


জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তাদের দলের নির্বাচনী প্রতীক হিসেবে শুরু থেকেই শাপলা চেয়ে আসছিল। দলটিকে ইসি নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত জানালেও তা আটকে ছিল প্রতীক ইস্যুতে। মার্কা চূড়ান্ত হলেই ইসি দলটিকে নিবন্ধন সনদ দেবে। কিন্তু প্রতীক ইস্যুতে ইসি ও এনসিপি ভিন্ন অবস্থানে অনড় ছিল।


এ নিয়ে কমিশনের বক্তব্য ছিল, ইসি'র বরাদ্দযোগ্য প্রতীকের তালিকায় শাপলা নেই, তাই প্রতীকটি দেওয়া যাচ্ছে না। গেজেটকৃত ৫০টি প্রতীকের থেকে যেকোনো একটিকে বাছাই করতে এনসিপিকে চিঠি দেয় কমিশন। বিপরীতে, দফায় দফায় কমিশনের সঙ্গে বৈঠক ও চিঠি চালাচালি এবং শাপলা ছাড়া অন্য কোনো প্রতীক না নেওয়ার কথা স্পষ্ট জানিয়ে দেয় এনসিপি, প্রয়োজনে রাজপথে নামার হুমকিও দেয়।


এমন পরিস্থিতিতে নির্বাচন বিধিমালা ২০০৮ সংশোধন করে ইসি আজ প্রজ্ঞাপন দিয়ে তাদের বরাদ্দযোগ্য প্রতীকের তালিকায় শাপলা কলি যুক্ত করলো। এ নিয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া দিতে দেখা যায়নি এনসিপি থেকে।