গণকণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২৫ , ০৭:৪৪ পিএম

অনলাইন সংস্করণ

#

ইরান ও রাশিয়ার ২৫ বিলিয়ন ডলারের পারমাণবিক চুক্তি

ইরান ও রাশিয়া ২৫ বিলিয়ন ডলারের একটি বিশাল পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ চুক্তি করেছে। এই চুক্তির আওতায় ইরানের দক্ষিণাঞ্চলে চারটি নতুন পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র তৈরি করা হবে। শুক্রবার এই ঘোষণা দিয়েছে তেহরান ও মস্কো।

ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ (IRNA) জানিয়েছে, এই প্রকল্পের জন্য হরমুজগান প্রদেশের সিরিক শহরে ৫০০ হেক্টর জায়গা ব্যবহার করা হবে। এই প্রদেশটি সংযুক্ত আরব আমিরাত ও ওমানের কাছে অবস্থিত।

এই চারটি নতুন ‘জেনারেশন থ্রি’ চুল্লি থেকে সম্মিলিতভাবে পাঁচ গিগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে।

সম্প্রতি রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রোসাটম ইরানে ছোট পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের জন্য একটি সমঝোতা স্মারক সই করার কথা জানিয়েছিল, তবে সেখানে নির্দিষ্ট কোনো সংখ্যা উল্লেখ করা হয়নি। এই নতুন চুক্তিটি সেই সমঝোতারই একটি অংশ বলে মনে করা হচ্ছে।