প্রকাশিত: ০৪ সেপ্টেম্বর ২০২৫ , ০৪:৫৭ পিএম
অনলাইন সংস্করণ
শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে ইন্টারপোলের রেড অ্যালার্ট জারির জন্য পুলিশ সদর দফতরে চিঠি পাঠিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্লট জালিয়াতির একটি মামলায় এই চিঠি পাঠায় দুদক।
দুদকের পাঠানো চিঠিতে বলা হয়েছে যে, শেখ হাসিনা ও তার ছেলে বিদেশে পালিয়ে গেছেন। ন্যায়বিচার নিশ্চিত করতে আসামিদের অবস্থান চিহ্নিত করে দেশে ফিরিয়ে এনে আইনের মুখোমুখি করার জন্য আদালত তাদের বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করেছেন।
এদিকে, দুদকের অভিযোগপত্রে বলা হয়, শেখ হাসিনা ও সজীব ওয়াজেদ জয় ক্ষমতার অপব্যবহার করে বেআইনিভাবে প্লট বরাদ্দ নিয়েছেন। এই প্লট জালিয়াতির বিষয়ে দুদক ২০২৪ সালের ডিসেম্বর মাস থেকে অনুসন্ধান শুরু করেছিল।