প্রকাশিত: ২১ অক্টোবর ২০২৫ , ০৪:৫৭ এএম
অনলাইন সংস্করণ
পতিত শেখ হাসিনা সরকারের আমলে ভারতের সাথে হওয়া ১০টি চুক্তি বাতিল হয়েছে এবং বাকিগুলো বিবেচনাধীন রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তবে এ ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজী হননি পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।
আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া রোববার দিবাগত রাত ১১টা ৪৩ মিনিটে তার ভ্যারিফাইড ফেসবুক পোস্টে লিখেছেন, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পরই চুক্তিগুলো নিয়ে আলোচনা শুরু হয় এবং যথাযথ পর্যালোচনার মাধ্যমে এই সিদ্ধান্ত নেয়া হয়।
স্থানীয় সরকার উপদেষ্টার দেয়া এসব তথ্য সম্পর্কে সোমবার রাতে তৌহিদ হোসেনের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি সাংবাদিকদের বলেন, এটা নিয়ে তিনি কোনো মন্তব্য করতে চান না।