গণকণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ০৬ সেপ্টেম্বর ২০২৫ , ১১:১৫ এএম

অনলাইন সংস্করণ

#

হানিফ ফ্লাইওভারে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ২, আহত ১

রাজধানীর যাত্রাবাড়ীর মেয়র হানিফ ফ্লাইওভারের উপরে বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দু'জন নিহত হয়েছেন। শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে। এতে আরও একজন আহত হয়েছেন।


নিহতরা হলেন, ৪৮ বছর বয়সী ইমরান এবং ৫০ বছর বয়সী সিএনজি চালক শহিদুল। আহত রফিক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ৪ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।


ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, হানিফ ফ্লাইওভারের উপর একটি দ্রুতগামী বাস বিপরীত দিক থেকে আসা সিএনজিকে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই সিএনজি চালক ও এক যাত্রী মারা যান।


ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. ফারুক জানান, নিহতদের মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।