গাজা যুদ্ধ বন্ধের আহ্বান বিশ্বনেতাদের, আলোচনায় ফিলিস্তিন
চলমান গাজা যুদ্ধ বন্ধের আহ্বান এবং স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের পক্ষে জোরালো সমর্থন নিয়ে মুখ খুলেছেন বিশ্বের শীর্ষস্থানীয় নেতারা। জাতিসংঘের সাধারণ পরিষদের চলমান অধিবেশনে, বিশেষ করে ফিলিস্তিন ইস্যুতে ইতালি, ইরান ও সিরিয়ার রাষ্ট্রপ্রধানরা নিজেদের কঠোর অবস্থান তুলে ধরেছেন।
প্রায় ছয় দশক পর জাতিসংঘের এই মঞ্চে যোগ দেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ। তার সরকার উৎখাতকারী বিদ্রোহী গোষ্ঠীর সাবেক নেতা থেকে রাষ্ট্রপ্রধান হওয়া আহমেদ আল শারা তার ভাষণে ইসরায়েলের বিরুদ্ধে একাধিক অভিযোগ তোলেন। তিনি বলেন, “ইসরায়েল আমার দেশের জন্য ক্রমাগত হুমকি তৈরি করছে এবং এই অঞ্চলে নতুন সংঘাত সৃষ্টির পাঁয়তারা করছে। আমরা এই সংকট সমাধানে কূটনৈতিক পথ অনুসরণ করতে আগ্রহী।”
একইভাবে, অধিবেশনের দ্বিতীয় দিনে ইসরায়েলের বিরুদ্ধে অভিযোগ তোলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি দৃঢ়তার সঙ্গে বলেন, “ইরানের কখনো পারমাণবিক অস্ত্র তৈরির ইচ্ছা ছিল না, এখনও নেই এবং ভবিষ্যতেও থাকবে না। এটি আমাদের আদর্শ ও ধর্মীয় বিশ্বাসের অংশ।”
অন্যদিকে, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ফিলিস্তিনের পক্ষে তার জোরালো অবস্থান তুলে ধরেন। তিনি স্পষ্ট ভাষায় জানান, স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন ঠেকানোর কোনো অধিকার ইসরায়েলের নেই। পাশাপাশি, তিনি পশ্চিম তীরে অবৈধ বসতি স্থাপনের বিরুদ্ধেও কথা বলেন।
অধিবেশনে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও বক্তব্য রাখেন। তিনি ইউরোপীয় মিত্রদের কাছে আরও সামরিক সহায়তা চান। জেলেনস্কি বলেন, "আগ্রাসী শক্তিকে ঠেকাতে আমাদের সবার সামরিক সক্ষমতা এক হওয়া উচিত। এতে যদি রাশিয়ার ওপর চাপ তৈরি হয়, সেটাই করা উচিত এবং এখনই।"