গণকণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ০১ নভেম্বর ২০২৫ , ০৩:৫৪ পিএম

অনলাইন সংস্করণ

#

ফুলকোর্ট সভা ডেকেছেন প্রধান বিচারপতি

সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের সকল বিচারপতিকে নিয়ে ফুলকোর্ট সভা আহ্বান করেছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। এই সভা আগামী মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেল ৩টায় সুপ্রিম কোর্টের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হবে।


শনিবার (১ নভেম্বর) সুপ্রিম কোর্টের অতিরিক্ত রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার) মো. আসিফ ইকবাল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।


সুপ্রিম কোর্ট সূত্রে জানা গেছে, এই ফুলকোর্ট সভায় অধস্তন আদালতের বিচারকদের বদলি-পদোন্নতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ নীতি ও প্রশাসনিক বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।


উল্লেখ্য, ফুলকোর্ট সভা হলো বিচারপতিদের নিজেদের মধ্যে আলোচনার একটি বিশেষ ফোরাম, যেখানে নীতি-নির্ধারণী বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়।