গণকণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০২৫ , ০২:৫১ এএম

অনলাইন সংস্করণ

#

এখন ঘরে বসেই হবে জিডি

আজ বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) থেকে দেশের সব থানায় চালু হচ্ছে অনলাইন জিডি (সাধারণ ডায়েরি) সেবা। এর ফলে সাধারণ মানুষ এখন থেকে আর থানায় না গিয়ে ঘরে বসেই মোবাইল অ্যাপ বা ওয়েবসাইটের মাধ্যমে জিডি করতে পারবেন। রেলওয়ে পুলিশের ২৪টি থানাসহ সারাদেশের সব থানায় এই সুবিধা পাওয়া যাবে।

পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এ এইচ এম শাহাদাত হোসাইন জানিয়েছেন, প্রধান উপদেষ্টার নির্দেশে মানুষের পুলিশি সেবা আরও সহজ করার লক্ষ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

জিডি করতে যা করবেন:

অনলাইন জিডি করার জন্য গুগল প্লে স্টোর থেকে ‘Online GD’ অ্যাপটি ডাউনলোড করে একবার নিবন্ধন করতে হবে। নিবন্ধন বা জিডি করার সময় কোনো সমস্যা হলে ০১৩২০০০১৪২৮ নম্বরে ২৪ ঘণ্টা যোগাযোগ করা যাবে।

এই উদ্যোগের মূল উদ্দেশ্য হলো দ্রুততম সময়ে জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়া।