প্রকাশিত: ০২ নভেম্বর ২০২৫ , ০৩:৪৯ পিএম
অনলাইন সংস্করণ
২০২৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনের পর বিশ্ব ইজতেমা আয়োজন করা হবে। ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন এই তথ্য জানিয়েছেন।
রোববার (২ নভেম্বর) সচিবালয়ে জুবায়েরপন্থী এবং সা’দপন্থী—এই দুই পক্ষের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ধর্ম উপদেষ্টা এ কথা জানান।
তিনি বলেন, দুই পক্ষের সঙ্গে আলোচনার ভিত্তিতে বিশ্ব ইজতেমার তারিখ চূড়ান্তভাবে ঠিক করা হবে।
বৈঠকে ধর্ম উপদেষ্টা ছাড়াও স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, শিল্প এবং গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি উপস্থিত ছিলেন।