গণকণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর ২০২৫ , ০১:৩৪ এএম

অনলাইন সংস্করণ

#

দুর্গাপূজায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে পুলিশ

দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপনের জন্য দেশজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে পুরান ঢাকার বাংলাবাজার সার্বজনীন দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

আইজিপি বলেন, "পূজার প্রস্তুতি চলাকালে কিছু ছোটখাটো ঘটনা ঘটতে পারে। আমরা এমন খবর পেলে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিচ্ছি।" তিনি আরও বলেন, "পরাজিত আওয়ামী লীগের কর্মীরা যেকোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে, এমন আশঙ্কা মাথায় রেখেই পুলিশ কাজ করছে।"

তিনি উল্লেখ করেন, একটি অশুভ শক্তি অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে। তবে পুলিশ তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নিচ্ছে। পূজার সময় কেউ যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা তৈরি করতে না পারে, সেজন্য গোয়েন্দা সংস্থাগুলোও সক্রিয় রয়েছে।