প্রকাশিত: ০৫ নভেম্বর ২০২৫ , ১২:০০ এএম
অনলাইন সংস্করণ
বাগেরহাটের রামপালে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ট্রাকের ধাক্কায় ৩ জন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহতরা সকলেই স্থানীয় বিএনপি’র কর্মী ছিলেন।
মঙ্গলবার (৪ নভেম্বর) সন্ধ্যায় খুলনা-মংলা মহাসড়কের রামপাল উপজেলার বাবুরবাড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন: জামির ইজাদ্দার (৫০),মিজান ব্যাপারি (৪৫) এবং হরিপদ রায় (৪০)
নিহত তিনজনই রামপাল উপজেলার রাজনগর ইউনিয়ন বিএনপি’র কর্মী। তাঁরা ভাগা বালুর মাঠে অনুষ্ঠিত বিএনপি’র একটি সভা শেষে মোটরসাইকেলে চড়ে বাড়ির উদ্দেশ্যে ফিরছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যার দিকে বাবুরবাড়ি এলাকায় পৌঁছালে একটি দ্রুতগতির ট্রাক তাঁদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।
খবর পেয়ে রামপাল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, দুর্ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে পুলিশ পাঠানো হয়। ট্রাকটি জব্দ করার চেষ্টা চলছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।