গণকণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ০৭ নভেম্বর ২০২৫ , ১০:৫৮ পিএম

অনলাইন সংস্করণ

#

ঢাকায় আনা হলো গুলিবিদ্ধ বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহকে

চট্টগ্রামে গুলিবিদ্ধ বিএনপির প্রার্থী এরশাদ উল্লাহকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনা হয়েছে। এরপর তাঁকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।


শুক্রবার (৭ নভেম্বর) দুপুরে হেলিকপ্টারযোগে বন্দরনগরী থেকে তাঁকে এভারকেয়ার হাসপাতালে আনা হয়। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।


এর আগে, গত বুধবার চট্টগ্রামে গণসংযোগকালে এরশাদ উল্লাহসহ তিনজন গুলিবিদ্ধ হন। এতে শীর্ষ সন্ত্রাসী সারোয়ার বাবলা নিহত হন। পরে এরশাদকে উদ্ধার করে নগরীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।


এরপর থেকে সেখানেই চিকিৎসাধীন ছিলেন তিনি। চিকিৎসকরা জানিয়েছিলেন, তাঁর শারীরিক অবস্থা শঙ্কামুক্ত। এবার উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় আনা হলো।