গণকণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৬ অক্টোবর ২০২৫ , ১১:৪০ পিএম

অনলাইন সংস্করণ

#

দেশের বাজারে ফের সোনার দামে পরিবর্তন

চারদিনের ব্যবধানে আরও এক দফা কমেছে সোনার দাম। নতুন দফায় প্রতি ভরিতে আরও এক হাজার ৩৯ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ লাখ ৭ হাজার ৯৫৭ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।


রোববার (২৬ অক্টোবর) দেশের বাজারের জন্য সোনার নতুন এ দাম নির্ধারণ করে বিজ্ঞপ্তি প্রকাশ করে সংস্থাটি।


আগামীকাল সোমবার (২৭ অক্টোবর) থেকে কার্যকর হবে নতুন এই দর।


বিজ্ঞপ্তিতে বাজুস উল্লেখ করেছে, স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম কমেছে। এ অবস্থায় ২৬ অক্টোবর বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং-এর এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় এনে সর্বসম্মতিক্রমে দেশের বাজারে সোনা ও রূপার নতুন দাম নির্ধারণ করা হয়।


নতুন নির্ধারিত দাম অনুযায়ী, সোমবার (২৭ অক্টোবর) থেকে দেশের বাজারে প্রতি ভরি ভালো মানের অর্থাৎ, ২২ ক্যারেটের সোনা বিক্রি হবে ২ লাখ ৭ হাজার ৯৫৭ টাকায়।


এছাড়া, অন্যান্য ক্যারেটের সোনার নতুন দাম হলো:


২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৯৮ হাজার ৪৯৮ টাকা।


১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৭০ হাজার ১৪৩ টাকা।


সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৪১ হাজার ৪৯৬ টাকা।


সব মিলিয়ে চলতি বছর দেশের বাজারে মোট ৬৮ বার সোনার দাম সমন্বয় করেছে বাজুস। যেখানে ৪৮ বারই দাম বাড়ানো হয়েছে এবং দাম কমেছে মাত্র ২০ বার। অন্যদিকে, গত বছর দেশের বাজারে মোট ৬২ বার সোনার দাম সমন্বয় করেছিল বাজুস, যেখানে ৩৫ বার দাম বাড়ানো হয়েছিল, আর ২৭ বার কমানো হয়েছিল।