গণকণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৩ নভেম্বর ২০২৫ , ০৮:৩২ পিএম

অনলাইন সংস্করণ

#

দায়িত্বে অবহেলার কারণে ঢাবির ৫ নিরাপত্তা প্রহরী সাময়িকভাবে বরখাস্ত

দায়িত্বে অবহেলার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাঁচ নিরাপত্তা প্রহরীকে চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।


বরখাস্তকৃত নিরাপত্তা প্রহরীরা হলেন— মো. শাহ আলম (আইইআর), মো. সেলিম (আইইআর), মো. সংগ্রাম হোসেন (চারুকলা অনুষদের মাঝের গেট), মো. সফিকুল ইসলাম (পুষ্টি ও খাদ্য বিজ্ঞান), মো. আলী আহমেদ (কার্জন হলের পিছনের গেইট)।


বিজ্ঞপ্তিতে বলা হয়, বরখাস্তকৃত এসকল কর্মচারী ১১ নভেম্বর রাত ১০টা থেকে ভোর ৬টা পর্যন্ত নিজ নিজ কর্মস্থলে নিরাপত্তা প্রহরার দায়িত্বে ছিলেন। সেসময় প্রক্টরিয়াল সিকিউরিটি মোবাইল টিম সংশ্লিষ্ট নিরাপত্তা প্রহরীদের কর্মস্থল পরিদর্শনে গেলে তাদের কাজে দায়িত্ব অবহেলার বিষয়টি পরিলক্ষিত হয়।