গণকণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ০৮ সেপ্টেম্বর ২০২৫ , ০৯:৫৯ পিএম

অনলাইন সংস্করণ

#

ডাকসু নির্বাচনের জন্য বন্ধ থাকবে শাহবাগসহ যেসব সড়ক

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ উপলক্ষে আগামীকাল মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয় ও এর আশপাশের কয়েকটি সড়কে যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।


বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য শাহবাগ ক্রসিং, হাইকোর্ট ক্রসিং, নীলক্ষেত ক্রসিং, শহীদুল্লাহ হল ক্রসিং ও পলাশী ক্রসিং বন্ধ থাকবে। তাই, সাধারণ যানবাহন চালক ও যাত্রীদের এই ক্রসিংগুলো এবং এর আশপাশের এলাকা এড়িয়ে চলার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।


ডিএমপির বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে যে, ঢাকা বিশ্ববিদ্যালয় অভিমুখী সব যানবাহনকে বিকল্প সড়ক ব্যবহার করতে হবে এবং বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে প্রবেশ থেকে বিরত থাকতে হবে। তবে, অ্যাম্বুলেন্স এবং জরুরি সেবার যানবাহনগুলো এই নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে।