প্রকাশিত: ০৯ সেপ্টেম্বর ২০২৫ , ০৯:৫৯ পিএম
অনলাইন সংস্করণ
দীর্ঘ ছয় বছর পর অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে মোট ৭৮ শতাংশ ভোট পড়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ডাকসু সূত্র এই তথ্য জানিয়েছে।
হলভিত্তিক অংশগ্রহণের চিত্র
প্রকাশিত তথ্য অনুযায়ী, শিক্ষার্থীদের অংশগ্রহণে হলগুলোতে ভিন্ন ভিন্ন চিত্র দেখা গেছে। সবচেয়ে বেশি ভোট পড়েছে সূর্যসেন হলে, যেখানে ৮৮ শতাংশ শিক্ষার্থী তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।
অন্যান্য হলগুলোর মধ্যে অংশগ্রহণের হার ছিল:
শেখ মুজিবুর রহমান হল: ৮৭%
শহীদ সার্জেন্ট জহুরুল হক হল: ৮৪.৫৬%
হাজী মুহম্মদ মুহসীন হল: ৮৩.৩৭%
অমর একুশে হল: ৮৩.৩০%
জগন্নাথ হল: ৮২.৪৪%
স্যার এ এফ রহমান হল: ৮২.৫০%
কবি জসীম উদ্দীন হল: ৮৬%
বিজয় একাত্তর হল: ৮৫.০২%
সলিমুল্লাহ মুসলিম হল: ৮৩%
মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল: ৭৫%
এদিকে, মেয়েদের আবাসিক হলগুলোতে ভোটদানের হার কিছুটা কম ছিল:
রোকেয়া হল: ৬৫.৫০%
কবি সুফিয়া কামাল হল: ৬৪%
শামসুন নাহার হল: ৬৩.৬৭%
বাংলাদেশ-কুয়েত মৈত্রী হল: ৬৮.৩৯%
বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল: ৬৭.০৮%
সব মিলিয়ে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক ভোট প্রদানের হার দাঁড়িয়েছে ৭৮.৩৩ শতাংশ।