প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০২৫ , ০৬:১০ এএম
অনলাইন সংস্করণ
স্টেডিয়ামের প্রায় ৭৩,০০০ আসন পূর্ণ হয়ে অতিরিক্ত প্রায় ১ লাখ মানুষ পাশের ডেজার্ট ডায়মন্ড অ্যারেনাতে জড়ো হয়েছিলেন। চ্যারি কির্কের প্রতিষ্ঠিত সংগঠন "টার্নিং পয়েন্ট ইউএসএ" এই স্মরণসভার আয়োজন করে। অনুষ্ঠানে কির্কের রাজনৈতিক আদর্শকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন হোয়াইট হাউসের ডেপুটি চিফ অফ স্টাফ স্টিফেন মিলার। তিনি বলেন, “চ্যারি কির্কের রাজনৈতিক শত্রুরা ধারণাও করতে পারছে না তারা কী উসকে দিয়েছে।”
মার্কো রুবিও, পিট হেগসেট, তুলি গাব্বার্ডের মতো শীর্ষ কর্মকর্তারাও কির্কের প্রতি তাদের শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশ করেন। এ অনুষ্ঠানে কনজারভেটিভ মিডিয়া ব্যক্তিত্ব যেমন টাক্কার কার্লসন, স্টিফেন ব্যানন এবং ধনকুবের এলন মাস্কও উপস্থিত ছিলেন। স্টেডিয়ামের বাইরে মাইলব্যাপী লম্বা লাইনে দাঁড়িয়ে থাকা মানুষেরা প্রার্থনা ও গান গেয়ে তাদের প্রিয় নেতার প্রতি শ্রদ্ধা জানান।
অনুষ্ঠানে বারবার উঠে আসে কির্কের ধর্মীয় বিশ্বাস এবং রাজনৈতিক চেতনা। অনেকে তাকে আধুনিক খ্রিষ্টান আন্দোলনের একজন শহীদ হিসেবেও দেখছেন। এই স্মরণসভা শুধু একজন নেতার প্রতি শ্রদ্ধা জানানোর মঞ্চ ছিল না, বরং কনজারভেটিভ রাজনৈতিক আন্দোলনের এক শক্তিশালী মিলনমেলায় পরিণত হয়েছিল।