প্রকাশিত: ০৯ নভেম্বর ২০২৫ , ১১:২১ পিএম
অনলাইন সংস্করণ
নরসিংদীর রায়পুরায় বিএনপির মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল বলেছেন, “আগের মতো চরাঞ্চলে ঝগড়া লাগিয়ে টাকা কামানোর চিন্তা আমাদের নেই। আমরা চাই এলাকার শান্তি ও উন্নয়ন।”
রবিবার বিকেলে উপজেলার চরআড়ালিয়া ইউনিয়নের আড়ালিয়া বাজারে তাঁর আগমন উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে আশরাফ উদ্দিন বকুল আরও বলেন, “আমরা রাজনীতি করি মানুষের কল্যাণের জন্য, বিশৃঙ্খলা সৃষ্টির জন্য নয়। এলাকার মানুষ শান্তিতে থাকুক— এটাই আমাদের লক্ষ্য।” তিনি আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক হাসানুজ্জামান সরকার, চরআড়ালিয়া ইউনিয়নের চেয়ারম্যান মাসুদা জামান, পৌরসভা বিএনপির সভাপতি ইদ্রিস আলী মুন্সী, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম পলাশ-সহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।