প্রকাশিত: ০৯ সেপ্টেম্বর ২০২৫ , ০১:৫৪ পিএম
অনলাইন সংস্করণ
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রদল সমর্থিত প্যানেলের জয়ের ব্যাপারে বিএনপি আশাবাদী বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেন, নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই।
আজ মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।
গয়েশ্বর চন্দ্র রায় আরও বলেন, আগামী জাতীয় নির্বাচনে জয়ী হলে বিএনপি একটি স্বনির্ভর দেশ গড়বে।