গণকণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৬ অক্টোবর ২০২৫ , ১১:২৯ পিএম

অনলাইন সংস্করণ

#

বরিশালে গৃহবধূকে ধর্ষণ, ৪ জনের মৃত্যুদণ্ড

বরিশালে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ প্রমাণিত হওয়ায় ৪ জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। রোববার (২৬ অক্টোবর) দুপুরে বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক রকিবুল ইসলাম এই আদেশ দেন।


দণ্ডপ্রাপ্ত আসামিরা হলো, রাসেল গাজী (৪৪), খোকন খান (৩২), রাজিব জমাদ্দার (৩৪) ও জাহিদ হাওলাদার (৩৫)।


রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, ২০১৬ সালে ওই গৃহবধূ ধান গবেষণা রোডের নিজ বাসা থেকে শের-ই-বাংলা মেডিকেল সংলগ্ন এলাকায় স্বামীর কাছে যাচ্ছিলেন। এ সময় ইজিবাইকে উঠলে চালক তাঁকে অন্য স্থানে নিয়ে যায়। নগরীর ত্রিশ গোডাউন এলাকার একটি বাগানে পালাক্রমে ধর্ষণ করে আসামিরা। পরদিন ওই নারীকে উদ্ধারের পর হাসপাতালে ভর্তি করে পরিবার। ১২ নভেম্বর চারজনের বিরুদ্ধে মামলা করেন নির্যাতনের শিকার গৃহবধূ। ১১ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে, মামলার রায় দেন আদালত। তবে আসামি খোকন খান এখনও পলাতক রয়েছে।