প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২৫ , ০৯:১২ পিএম
অনলাইন সংস্করণ
গত ১৬ অক্টোবর ২০২৫, বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে মোহাম্মদপুরের রায়েরবাজার কাঁচাবাজারে ৩০ জন তরুণ আয়োজন করেন একদিনব্যাপী জনসচেতনতামূলক প্রচারণা ক্যাম্পেইন। স্থানীয় বাজার কমিটির সহযোগিতায় তারা কাজ করেন নিরাপদ ও টেকসই খাদ্যচর্চা বিষয়ে জনগণের মধ্যে সচেতনতা বাড়াতে।
গবেষণায় দেখা গেছে, বাংলাদেশের শহরাঞ্চলে প্রতিদিন উৎপন্ন মোট বর্জ্যের প্রায় ৭০ শতাংশই জৈব বর্জ্য, যার বড় অংশই আসে স্থানীয় বাজারগুলো থেকে। এই বর্জ্যের সঠিক ব্যবস্থাপনা করা গেলে তা থেকে জৈব সার উৎপাদন সম্ভব, যা একদিকে কৃষকদের সহায়তা করবে, অন্যদিকে পরিবেশবান্ধব সমাধান হিসেবে ভূমিকা রাখবে।
এই ক্যাম্পেইনের মূল বার্তা ছিল
“যুব নেতৃত্বাধীন পুনঃব্যবহারযোগ্য খাদ্য ব্যবস্থা”
উদ্যোগের মূল লক্ষ্যসমূহ ছিল:
▪ খাদ্য অপচয় রোধ
▪ টেকসই বর্জ্য ব্যবস্থাপনা প্রচার
▪ নিরাপদ খাদ্য গ্রহণে সচেতনতা বৃদ্ধি
রায়েরবাজার সিটি কর্পোরেশন মার্কেটে প্রতিদিন প্রায় ১০ লক্ষ টাকার কাঁচা পণ্য ক্রয়-বিক্রয় হয়, যার মধ্যে প্রায় ৭–৮ লক্ষ টাকার পণ্য বিক্রি হয়। তবুও প্রতিদিন প্রায় ৭–৮ মণ (৪২০–৪৮০ কেজি) বর্জ্য উৎপন্ন হয়, যা শীত মৌসুমে বেড়ে দাঁড়ায় ১২–১৫ মণ (৭২০–৯০০ কেজি) পর্যন্ত।
বাজার কমিটির সহ-সভাপতি জনাব আবু জাফর জানান, স্থানীয় দোকানদাররাই প্রতিদিনের বাজার কার্যক্রম, বর্জ্য ব্যবস্থাপনা ও খাদ্য নিরাপত্তা নিজেরাই পরিচালনা করেন।
এই ক্যাম্পেইনে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ (BFSA) তথ্যবহুল লিফলেট সরবরাহের মাধ্যমে সহায়তা প্রদান করে।
এই উদ্যোগটি গ্রহণ করেছে HeartWise Nutrition, সার্বিক সহযোগিতায় Global Alliance for Improved Nutrition (GAIN), SUN Youth Network Bangladesh, এবং অংশীদার সংগঠন হিসেবে ছিল Nutrition for Change, Tiffiner Hashi Project, HRIDA Bangladesh, ও Uncora।
কৃষক খাদ্য উৎপাদন করেন, কিন্তু আমাদের প্রতিদিনের প্রয়োজনীয় খাদ্য সংগ্রহের প্রধান উৎস হলো বাজার। তাই বাজারের খাদ্যব্যবস্থার প্রতিটি ধাপ হোক সুষ্ঠ, নিরাপদ ও টেকসই।
আসুন, আমরা একসাথে অপচয়কে সম্পদে, আর সচেতনতাকে কার্যকর পরিবর্তনে রূপান্তরিত করি।